• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
জমি, পাঁচতলা বাড়ি, স্ত্রীর নামে নগদ টাকাসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি!

দুর্নীতি করে ১০০ কোটি টাকার মালিক! পাসপোর্ট অধিদপ্তরের তৌফিকুল বরখাস্ত

ফারহান / ৭৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

পাসপোর্টের বহুল আলোচিত ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশন সেন্টারের পরিচালক তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার তাঁকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার।

সংশ্লিষ্টরা জানান, পাসপোর্ট অধিদপ্তরের যে ক’জন কর্মকর্তা জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের মালিক, তাদের মধ্যে তৌফিকুল একজন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।

প্রজ্ঞাপনে লেখা রয়েছে, তৌফিকুলের বিরুদ্ধে দুদকের করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। চাকরির বিধান অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

জানা যায়, ২০০৪ সালে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন তৌফিকুল। তাঁর প্রথম পোস্টিং যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। চাকরিজীবনে তিনি নোয়াখালী, গোপালগঞ্জ, সিলেট, কুমিল্লা, খুলনা, ঢাকার যাত্রাবাড়ীতে দায়িত্ব পালন করেন। বর্তমানে প্রধান কার্যালয়ের পার্সোনালাইজেশন সেন্টারের পরিচালকের দায়িত্বে রয়েছেন। এর মধ্যে তিনি সহকারী পরিচালক সাত বছর, উপপরিচালক আট বছর এবং এরপর পরিচালক পদে পদোন্নতি পান। এ সময় তিনি সর্বসাকল্যে যথাক্রমে ৫৫ হাজার, ৬৫ হাজার এবং এখন ৭৫ হাজার টাকা করে বেতন তুলেছেন। কিন্তু এ সময়ের মধ্যে তিনি ঢাকায় আট ফ্ল্যাট, সাত প্লট ও বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category