• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
জমি, পাঁচতলা বাড়ি, স্ত্রীর নামে নগদ টাকাসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি!

দুই কোটি টাকার অবৈধ সম্পদ! বিদ্যুৎ কর্মকর্তা ফজলে ইলাহির বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার / ৪৬৩ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩১ ডিসেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক আবুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি রেকর্ড করা হয়।

আসামিরা হলেন—নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ভীমপুর গ্রামের বাসিন্দা ফেরদৌসী বেগম (৫২) ও তার স্বামী মো. ফজলে এলাহি (৫৮)।

তাদের মধ্যে ফজলে এলাহি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চট্টগ্রাম আঞ্চলিক দপ্তরের উপ-পরিচালক (হিসাব ও অর্থ)।

বর্তমানে তারা চট্টগ্রাম নগরের হালিশহর আবাসিক এলাকায় বসবাস করছেন।

দুদক সূত্র জানায়, ফেরদৌসী বেগম তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ২০ লাখ ৭৯ হাজার ৭০ টাকার সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখেন।

এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় অসৎ উদ্দেশ্যে নিজে অর্জিত অর্থ দ্বারা স্ত্রীর নামে সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রাখতে সহযোগিতা করার অভিযোগে তার স্বামী ফজলে এলাহির বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

দুদক-এর অনুসন্ধানে দেখা যায়, ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত ফেরদৌসী বেগমের নামে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শেয়ার, ব্যাংকে জমা অর্থ, শেয়ার বাজারে বিনিয়োগ ও সমবায় সমিতির শেয়ারসহ উল্লেখযোগ্য পরিমাণ অস্থাবর সম্পদ রয়েছে।

ওই সময় পর্যন্ত তার নামে অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৫৬ লাখ ১৩ হাজার ৮৩১ টাকা। একই সময়ে তিনি পারিবারিক ও অন্যান্য খরচ বাবদ ব্যয় করেন ৩৩ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা। ফলে তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮৯ লাখ ৯৮ হাজার ২৩১ টাকা।

অন্যদিকে অনুসন্ধানে তার বৈধ আয়ের উৎস পাওয়া যায় ৬৯ লাখ ১৯ হাজার ১৬১ টাকা।

এতে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ২০ লাখ ৭৯ হাজার ৭০ টাকা।

অনুসন্ধানে আরও উঠে আসে, সংশ্লিষ্ট সময়ে এ সব শেয়ার ক্রয় ও বিনিয়োগ করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য ফেরদৌসী বেগমের ছিল না। বরং তার স্বামী মো. ফজলে এলাহি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরিরত থাকা অবস্থায় নিজ অর্জিত অর্থ দ্বারা পারস্পরিক যোগসাজশে স্ত্রীর নামে এ সব সম্পদ অর্জনে সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category